অ্যাকাউন্ট মুছে ফেলার নীতি
সর্বশেষ হালনাগাদ: ২২ সেপ্টেম্বর ২০২৬
হালখাতা পরিচালনা করে সফটক্যারট (SoftKarrot), বাংলাদেশভিত্তিক একটি ব্যবসায়িক নাম, যা হালখাতা অ্যাপ ও https://halkhata.shop-এর ডেটা কন্ট্রোলার। এই পাতায় বলা আছে কীভাবে আপনার হালখাতা অ্যাকাউন্ট ও তার তথ্য মুছবেন।
কীভাবে মুছবেন
- অ্যাপ থেকে: আরও → ওপরে আপনার নামে চাপুন → "অ্যাকাউন্ট মুছুন" → নিশ্চিত করতে DELETE লিখুন।
- অ্যাপ ছাড়াই: নিচের ফর্মে আপনার মোবাইল নম্বর দিন, এসএমএসে আসা কোড দিয়ে নিশ্চিত করুন।
- অথবা ইমেইল করুন support@halkhata.shop ঠিকানায়, অ্যাকাউন্টের মোবাইল নম্বরসহ। আমরা নম্বরটি যাচাই করে অনুরোধ নেব।
৩০ দিনের অপেক্ষার সময়
অনুরোধ করার সঙ্গে সঙ্গে আপনাকে সব ডিভাইস থেকে সাইন আউট করা হয় এবং ফোনের নোটিফিকেশন টোকেন মুছে যায়। তথ্য ৩০ দিন রাখা হয়, যাতে ভুল করে মুছে ফেললে ফিরিয়ে আনা যায়। এর মধ্যে আবার অ্যাপে লগইন করলেই অনুরোধ বাতিল হয়ে যায় এবং সব কিছু আগের মতো থাকে।
৩০ দিন পরে একটি স্বয়ংক্রিয় কাজ তথ্য স্থায়ীভাবে মুছে দেয়। এরপর আর ফিরিয়ে আনা যায় না।
কী মুছে যায়
দোকানের মালিক
- আপনার লগইন, প্রোফাইল (নাম ও মোবাইল নম্বর) এবং নোটিফিকেশন সেটিংস।
- আপনার মালিকানাধীন প্রতিটি দোকানের সব তথ্য: দোকানের নাম, ঠিকানা ও লোগো, পণ্য, স্টক, বিক্রি, কেনা, খরচ, ক্যাশ বক্স, কাস্টমার ও সাপ্লায়ারের খাতা (নাম, ফোন, ঠিকানা, বাকি), কর্মচারী, হাজিরা ও বেতন, রিপোর্ট, ভয়েস কমান্ডের লেখা, এসএমএস লগ ও ক্রেডিট, আপলোড করা ছবি, রসিদ ও শেয়ার করা পিডিএফ।
- ওই দোকানের কর্মচারীদের লগইন ও আমন্ত্রণ, এবং দোকানের পেমেন্ট ও পেমেন্ট-লিংকের রেকর্ড।
কর্মচারী
শুধু আপনার লগইন, প্রোফাইল ও নোটিফিকেশন টোকেন মুছে যায়। আপনি যে বিক্রি বা হিসাব লিখেছেন, এবং দোকানের কর্মচারী-তালিকায় আপনার নাম, ফোন, হাজিরা ও বেতনের হিসাব — এগুলো দোকানের খাতার অংশ, তাই মালিকের কাছে থেকে যায় (আপনার লগইনের সঙ্গে আর যুক্ত থাকে না, এবং মালিক মুছে দিতে পারেন)।
কী থেকে যায় এবং কেন
- মুছে ফেলার পরে আপনার খাতার কোনো তথ্য আমরা রাখি না।
- প্ল্যাটফর্মের নামহীন সংখ্যা (যেমন "আজ মোট কতগুলো বিক্রি হয়েছে") থেকে যায়, কারণ সেগুলো কোনো দোকান বা মানুষকে চেনায় না।
- মুছে ফেলার অনুরোধ ও মোছা সম্পন্ন হওয়ার একটি রেকর্ড থাকে, যেখানে আপনার নম্বর বা নাম নয়, একটি নামহীন কোড থাকে। আমাদের অ্যাডমিনরা আপনার দোকানে কোনো পরিবর্তন করে থাকলে (যেমন প্ল্যান বা এসএমএস ক্রেডিট) তার অডিট লগে দোকানের অভ্যন্তরীণ আইডি (এবং দোকান স্থগিত করা হলে দোকানের নাম বা কারণ) থাকে। এসব অডিট রেকর্ড এক বছর পরে নিজে থেকে মুছে যায়।
- বিকাশ বা নগদে পেমেন্ট করে থাকলে লেনদেনের রেকর্ড সংশ্লিষ্ট পেমেন্ট প্রতিষ্ঠানের কাছে থাকে; আইন অনুযায়ী তারা নিজেরাই তা সংরক্ষণ করে। আমাদের দিকের রেকর্ড মুছে যায়।
- যা আগেই হালখাতার বাইরে চলে গেছে — কাস্টমারকে পাঠানো এসএমএস, আপনার ডাউনলোড বা এক্সপোর্ট করা ফাইল — তা আমরা মুছতে পারি না। এসএমএস গেটওয়ে তাদের নিজস্ব পাঠানোর রেকর্ড রাখতে পারে।
- আমরা কোনো ব্যাকআপ কপি রাখি না, তাই মুছে ফেলার পরে কোনো ব্যাকআপেও আপনার তথ্য থাকে না।
মুছে ফেলার আগে
খাতা নিজের কাছে রাখতে চাইলে অ্যাপ থেকে আগে সব তথ্য এক্সপোর্ট করুন: আরও → ব্যাকআপ ও এক্সপোর্ট → "সব ডেটা এক্সপোর্ট"।
চালু থাকা সাবস্ক্রিপশনের বাকি সময়ের টাকা ফেরত দেওয়া হয় না।
যোগাযোগ
প্রশ্ন থাকলে লিখুন: support@halkhata.shop · আরও দেখুন গোপনীয়তা নীতি.